শ্রীপুরে মাগুরা পুলিশ সুপারের মতবিনিময় সভা

মাগুরা প্রতিনিধি: একটি নিরাপদ ও শান্তিময় সমাজ গঠনের লক্ষ্যে মাগুরা জেলার শ্রীপুর থানায় মাদক, ইভটিজিং, দাঙ্গা এবং সামাজিক সহিংসতা বিরোধী বিশেষ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) শ্রীপুর থানার আয়োজনে এই সভা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ একা যথেষ্ট নয়। সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই পারে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে।” তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব দীপংকর ঘোষ। শ্রীপুর থানার অফিসার ইনচার্জের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সুধী সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপস্থিত সুধীজনরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশকে সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। মাগুরা জেলা পুলিশ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শালিখায় মাদকবিরোধী অভিযানে এএসআইকে ছুরিকাঘাত !

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ 'মাদক সম্রাট' শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ‘ভূতুড়ে বিলের’ ঘটনায় পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *