মহাসড়কে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান

মোঃ মাসুদ রানা (কালীগঞ্জ) ঝিনাইদহ:

”উন্নয়ন হোক সবার তরে, ”মাঠ রেখে ওভারপাস গড়ে’ এ স্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জ হাট বারবাজার বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার বেলা ১১টায় যশোর- ঝিনাইদহ মহাসড়কের ধারে অবস্থিত অত্র বিদ্যালয়ের সন্মুখে ওই মানববন্ধনে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার সাধারন জনগন অংশ নেয়।

বারবাজার বাসীর আয়োজনে, ওই মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা – খলনা মহাসড়কের প্রস্তাবিত ৬ লেন মহাসড়কটি নির্মাণের ফলে হাট বারবাজার বিদ্যালয়ের খেলার মাঠটি ক্ষতিগ্রস্থ্য হচ্ছে। ভূমি অধিগ্রহনের কবলে মাঠটি এখন বিলিন হবার পথে। এজন্য রাস্তা সংস্কারের জমি অধিগ্রহন থেকে এলাকার একমাত্র খেলার মাঠটি বাচাতে হবে। তারা মাঠটি রক্ষায় বিকল্প হিসেবে ওভারপাস বা ফ্লাইওভার নির্মাণের দাবি জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন, বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুধীজন মাহাবুব রহমান, তাহমিদ হাসান ও তানিম শাহারিয়ার প্রমুখ।

মানববন্ধনে হাট বারবাজার বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *