মুক্তিপণ না পেয়ে ৩ যুবককে ফেলে পালাল অপহরণকারীরা

স্ফুলিঙ্গ ডেক্স :

কাজের প্রলোভন দেখিয়ে অপহরণের দীর্ঘ সাত দিন পর কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে তিন ব্যক্তিকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধারকৃতরা হলেন— কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংক রোড দক্ষিণ মুহুরীপাড়ার বাসিন্দা জাকির আহাম্মদ (৪২), নুর হোসেন (২২) ও আয়াত উল্যাহ (২২)।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গত ১০ এপ্রিল (শুক্রবার) রাজমিস্ত্রির কাজের প্রলোভন দিয়ে এই তিনজনকে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় ডেকে আনে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র। সেখান থেকে কৌশলে সিএনজিচালিত অটোরিকশায় তুলে তাদের করাচীপাড়ার গহীন পাহাড়ে জিম্মি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপহরণকারীরা ভুক্তভোগীদের ওপর নির্যাতন চালিয়ে পরিবারের কাছে মুঠোফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর ছায়া তদন্তে নামে র‍্যাব। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে হ্নীলা ও করাচীপাড়া সংলগ্ন গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের ফেলে গভীর জঙ্গলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত তিন ব্যক্তিকে আজ শুক্রবার সকালে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া অপহরণকারী চক্রের সদস্যদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির এই কর্মকর্তা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *