চৌগাছায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

জাহিদ হাসান সোহান, (যশোর) চৌগাছাঃ
যশোরের চৌগাছায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সর্বস্তরের জনগণ।
​সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বাংলার চিরায়ত লোকজ ঐতিহ্যের নানা রকমারি সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​শোভাযাত্রা শেষে সকাল ১০টায় স্থানীয় বৈশাখী মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ ও সেক্রেটারি নুরুজ্জামান।
​অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আউলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ।
​প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুন্ডু, সমবায় অফিসার অহিদুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা মেজবা উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​আলোচনা সভা শেষে বৈশাখী মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে পহেলা বৈশাখের গান ও লোকজ নৃত্যে মেতে ওঠে উপস্থিত দর্শনার্থীরা।

ছবি-সংগৃহীত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *