দাইতলায় নারীকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত : গ্রেফতার ১

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় এক নারীকে উত্যক্তের প্রতিবাদ করায় হৃদয় হোসেন (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলায় আসামি করা হয়েছে— দাইতলা গ্রামের আলতাফের ছেলে জুয়েল, রসুলের ছেলে হানিফ, মফিজুর রহমানের ছেলে সানিসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে। এদের মধ্যে ইমরুল হোসেন সানি নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বাদী লিয়াকত আলী জানান, আসামিরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং সংঘবদ্ধভাবে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। জুয়েল দীর্ঘদিন ধরে তার নাতির স্ত্রী মোছা. নুপুরকে উত্যক্ত করে আসছিল এবং কু-প্রস্তাব দিত। এ বিষয়ে নিষেধ করায় সে ক্ষিপ্ত হয়ে হুমকি দিতে থাকে।
শনিবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে দাইতলা গ্রামের কবরস্থান সংলগ্ন সড়কে হৃদয় হোসেন বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আসামিরা তাকে মারধর করে। একপর্যায়ে জুয়েল ধারালো চাকু দিয়ে তার বুকে আঘাত করে এবং সহযোগীরাও তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় হৃদয় হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ রোববার (৫ এপ্রিল) দুপুরে দাইতলা বাজার এলাকা থেকে ইমরুল হোসেন সানিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

যশোর জেনারেল হাসপাতালে তিন লাখ টাকার সরকারি অ্যান্টিবায়োটিক উধাও!

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *