প্রাণ বাঁচাতে ছাদ থেকে খালে ঝাঁপ দিয়েও রক্ষা পেলেন না হামজা

প্রাণ বাঁচাতে ছাদ থেকে খালে ঝাঁপ দিয়েও রক্ষা পেলেন না হামজা

স্ফুলিঙ্গ ডেক্স :  ২৬ মার্চ ২০২৬

বাগেরহাটের চিতলমারীতে ঈদের ছুটিতে বাড়িতে এসে এক যুবককে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামে এই রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটে। নিহত হামজা মুন্সী (২৫) ওই গ্রামের রুহুল মুন্সীর ছেলে। তিনি পেশাগত কারণে খুলনায় বসবাস করলেও পরিবারসহ ঈদ কাটাতে গ্রামের বাড়িতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির সামনে একটি বৈঠকে বসে ছিলেন হামজা। ঠিক সেই সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। হামলা বুঝতে পেরে প্রাণভয়ে হামজা দৌড়ে বাড়ির ছাদে ওঠেন। খুনিরা ছাদ পর্যন্ত ধাওয়া করলে নিরুপায় হয়ে তিনি পাশের খালে ঝাঁপ দেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, খালের হাঁটু সমান কাদায় আটকে যান হামজা। সেখানেই খুনিরা তাকে লক্ষ্য করে মাথা ও বুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

নিহতের চাচা বাচ্চু মুন্সী কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার ভাতিজা বাঁচতে চেয়েছিল, তাই ছাদ থেকে খালে ঝাঁপ দিয়েছিল। কিন্তু কাদা তাকে আটকে দিল। হায়েনারা সেখানে গিয়েও তাকে রেহাই দিল না।” ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে পুরো পরিবারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নিহতের মাথা ও বুকে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং খুনিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *