৩৫বোতল এসকাফ সিরাপসহ মদ ও গাঁজা উদ্ধার : ছয়জন আটক

৩৫বোতল এসকাফ সিরাপসহ মদ ও গাঁজা উদ্ধার : ছয়জন আটক

জাহিদ হাসান সোহান, (যশোর) চৌগাছাঃ যশোরের চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩৫ বোতল এসকাফ (ESkuf) সিরাপ, ১০ লিটার চোলাই মদ ও ২০০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে চৌগাছা পৌরসভার কংশারীপুর মধ্যপাড়া থেকে ৩৫ বোতল এসকাফ সিরাপসহ হোচেন আলীকে (৪৬) এবং সাড়ে ১০টার দিকে সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া থেকে ১০ লিটার চোলাই মদসহ আক্তার হোসেনকে (৪৪) গ্রেফতার করা হয়। এই দুইজনের বিরুদ্ধে উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
​এদিকে দুপুরে উপজেলার চানপুর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে গাঁজাসহ আরও চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোমিন (৩৫), মোঃ নজরুল ইসলাম (৩৫), ইজাজুল বিশ্বাস (৫০) ও মোঃ কামরুল ইসলাম (৫৫)। তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০ গ্রাম করে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে আসামিদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

 

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *