শংকরপুরে চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

শংকরপুরে চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোর শহরের শংকরপুর এলাকায় চাঁদা না দেওয়ায় এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী লাকী বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, শংকরপুর বটতলা এলাকার বাসিন্দা লাকী বেগম তার দুই মেয়েকে নিয়ে বসবাস করেন। অভিযুক্ত আকাশ, শান্ত ও অনিক স্থানীয়ভাবে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে লাকী বেগম ও তার ভাড়াটিয়াদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল এবং বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।
ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ২০-২৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় তারা পুনরায় চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।
হামলাকারীরা বাড়ির সিসি ক্যামেরা ভাঙচুর করে অচল করে দেয় এবং ঘরে ব্যাপক লুটপাট চালায়। তারা নগদ ৭০ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, আলমারিতে থাকা জমির দলিল ও ব্যাংকের চেক নিয়ে যায়। এছাড়া প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেল, টেলিভিশন, ল্যাপটপ এবং পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করা হয়।
ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাওয়ার সময় হামলাকারীরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
এ বিষয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস খান বলেন, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রাথমিকভাবে অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *