ঈদের টানা ছুটি শেষে বেনাপোল বন্দরে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

ঈদের টানা ছুটি শেষে বেনাপোল বন্দরে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

বেনাপোল প্রতিনিধি :
ঈদুল ফিতরের টানা এক সপ্তাহ ছুটি শেষ আজ মঙ্গলবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হওয়ায় বন্দর এলাকায় কর্ম চঞ্চলতা ফিরে এসেছে। তবে ছুটি শেষে প্রথম দিনে ব্যবসায়ীদের উপস্থিতি কম টাকায় কাস্টমস ও বন্দরের কর্মকর্তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করে পার করছেন। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে গত সাতদিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল থেকেই আমদানি রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হওয়ায় বন্দর এলাকায় কর্মচঞ্চল্যতা সৃষ্টি হয়েছে। ছুটি শেষে প্রথম দিনে ব্যবসায়ীদের উপস্থিতি কম থাকায় শুল্কায়নের কাজ এবং বন্দরে লোড আনলোড কম হয়েছে। ‌

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, মঙ্গলবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ ঈদুল ফিতরের সরকারি ছুটির থাকায় বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে দু দেশের মধ্যে আমদানি রপ্তানি বানিজ্য পুনরায় চালু হয়েছে। তবে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সরকারি ছুটির এ কয়দিনে কাস্টমসের সাথে সমন্বয় করে কাস্টমস ও বন্দরের কার্যক্রম সীমিত আকারে চালু ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রেরক: মেহেদী হাসান জিত, বেনাপোল যশোর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *