যশোরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

যশোরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় পবিত্র কোরআন শরীফের পাতা ছিঁড়ে অবমাননার অভিযোগে সালমুন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার আগদোহাকুলা গ্রামে এ ঘটনা ঘটে। আটক সালমুন ওই গ্রামের দবির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সালমুন আগদোহাকুলা গ্রামের সরদার বাড়ী জামে মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে সেটির পাতা ছিঁড়ে পাশের আব্দুল মান্নান নামে এক ব্যক্তির পুকুরে ফেলে দেয়। এ সময় প্রতিবেশী রনি (২০) ঘটনাটি ভিডিও ধারণ করে স্থানীয়দের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জুমার নামাজ শেষে মুসল্লিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং দোষীর শাস্তির দাবি জানান। খবর পেয়ে বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত সালমুনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, কোরআন অবমাননার বিষয়টি জানতে পেরে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। আটক সালমুনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরো পড়ুন

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

বেনাপোল ও শার্শায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *