যশোরে পুলিশ সদস্যদের সাথে এসপি’র ঈদ শুভেচ্ছা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, যশোর | ২১ মার্চ ২০২৬

সারা দেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে যশোরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে জেলা পুলিশ। এই আনন্দ ভাগাভাগি করে নিতে অত্র ইউনিটে কর্মরত সকল পদমর্যাদার সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিয়েছেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।

শনিবার (২১ মার্চ) সকালে পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর পুলিশ লাইন্স মেসে সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করেন পুলিশ সুপার।

দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে এক বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। সেখানে পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম সকল পুলিশ সদস্যের সাথে বসে দুপুরের খাবার গ্রহণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) জনাব রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জনাব আহসান হাবীবসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।

কর্মকর্তারা জানান, পরিবার-পরিজন ছেড়ে জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের মাঝে ঈদের আমেজ ছড়িয়ে দিতেই প্রতিবছর এই আয়োজন করা হয়। এসপি মহোদয়ের এমন সান্নিধ্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল আরও বাড়িয়ে দেয়।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

বেনাপোল ও শার্শায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *