নিজ হাতে সুবিধা বঞ্চিতের  খাবার পরিবেশন করলেন প্রতিমন্ত্রী অমিত

নিজ হাতে সুবিধা বঞ্চিতের  খাবার পরিবেশন করলেন প্রতিমন্ত্রী অমিত

স্ফুলিঙ্গ রিপোর্ট  যশোর | ২১ মার্চ ২০২৬

​ঈদের খুশি কেবল সামর্থ্যবানদের জন্য নয়, বরং সমাজের প্রতিটি মানুষের। এই মূলমন্ত্রকে সামনে রেখে যশোরের ৬০০ সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটালো স্বেচ্ছাসেবী সংগঠন ‘জয়ফুল জার্নি’। শনিবার (২১ মার্চ) দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে এক জমকালো প্রীতিভোজ ও মিলনমেলার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার পরিবেশন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “নিজের আনন্দের পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের সার্থকতা। জয়ফুল জার্নির এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবারের আয়োজনে খাবারের পর শিশুদের জন্য ছিল বিশেষ আইসক্রিম কর্নার, যা ছোটদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করে। সংগঠনের সভাপতি শাহরিয়ার রহমান হেলাল জানান, বিগত দুই বছরের ধারাবাহিকতায় এবারও তারা দুস্থদের মুখে হাসি ফোটাতে এই আয়োজন করেছেন। আগামীতে এই সেবামূলক কাজের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

অনুষ্ঠানে জয়ফুল জার্নির সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন তুহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও যশোরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মানবিক উদ্যোগটি সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।ছবির সংগৃহীত।

আরো পড়ুন

যশোর জেনারেল হাসপাতালে তিন লাখ টাকার সরকারি অ্যান্টিবায়োটিক উধাও!

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *