যশোরের বিদ্যুৎ গ্রিডে পেট্রোল বোমা হামলা : বিস্ফোরিত হলো একটি

যশোরের বিদ্যুৎ গ্রিডে পেট্রোল বোমা হামলা : বিস্ফোরিত হলো একটি

শহিদ জয়:

তারিখ: ৩০ নভেম্বর ২০২৬

যশোর সদর উপজেলার চাঁচড়া মোড়ের কাছাকাছি এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্মাণাধীন বিদ্যুৎ গ্রিডের প্রাচীর লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বোমার বিস্ফোরণ ঘটলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুই ব্যক্তি পেট্রোল বোমা দুটি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ার আগেই গ্রিডের নির্মাণকাজে যুক্ত ৫০ থেকে ৬০ জন শ্রমিক পানি ঢেলে তা নিভিয়ে ফেলেন। এতে প্রাচীরের পাশের ময়লার স্তূপ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চাঁচড়া পাওয়ার হাউস গ্রিডের ইনচার্জ সাজিদ ইমাম গণমাধ্যমকে জানান, মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। একটি বোমা ফাটলে আগুন লাগলেও ঘটনাস্থলে থাকা শ্রমিকদের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রিডটির নির্মাণকাজ এখনো চলছে এবং বিদ্যুৎ সংযোগ চালু হয়নি। ফলে এ ঘটনার কারণে যশোর শহরে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবিস্ফোরিত পেট্রোল বোমাটি উদ্ধার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান মোল্লা, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মুহাম্মদ মামুনুর রশিদসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নিখোঁজের ৩দিন পর চিত্রা নদীতে মিলল ছিনতাইকারীদের কবলে পড়া কিশোর ভ্যান চালকের লাশ

আ.লীগকে ছাড় দেওয়া নেতাদের বিরুদ্ধে বিএনপির শুদ্ধি অভিযান শুরু

যশোর মনিরামপুরের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ডিবি হেফাজতে

যশোরে স্থানীয়দের হাতে আটক সাবেক কাউন্সিলর সন্তোষ দত্ত কয়েক ঘণ্টার ব্যবধানে মুক্ত

কোটচাঁদপুরে নাশকতার প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক

বদলিজনিত বিদায়ে মনিরামপুরের এএসপি ইমদাদুল হককে সংবর্ধনা দিল যশোর জেলা পুলিশ

নিরাপত্তা নিশ্চিতে যশোরে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

যবিপ্রবিতে শিক্ষকদের ডিজিটাল শিক্ষাদান দক্ষতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা

জাপানের এফসি ইমাবারি ও শামসুল হুদা একাডেমির সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তির পথে বাফুফে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *