যশোর মনিরামপুরের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ডিবি হেফাজতে

যশোর মনিরামপুরের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ডিবি হেফাজতে

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৯ নভেম্বর ২০২৬

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে লোকচক্ষুর আড়ালে থাকার পর অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পড়েছেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। গতকাল শনিবার রাত ৯টা ১১ মিনিটে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, যশোর-৫ আসনের এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অন্যদিকে ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম জানান, আটক করার পরপরই তাঁকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ শেষে প্রচলিত আইনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দাবি, দেশের চলমান অস্থিতিশীল ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ জোগানের পেছনে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সুনির্দিষ্ট সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে পৈতৃক নিবাস হলেও স্বপন ভট্টাচার্য যশোর শহরের লালদীঘির পাড়ে নিজস্ব বাসভবনে থাকতেন। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই তিনি সপরিবারে আত্মগোপনে চলে যান এবং এতদিন তাঁর কোনো হদিস মিল ছিল না।

রাজনৈতিক জীবনে তিনি ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০১৮ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকে যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর একাদশ সংসদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরের বিদ্যুৎ গ্রিডে পেট্রোল বোমা হামলা : বিস্ফোরিত হলো একটি

নিখোঁজের ৩দিন পর চিত্রা নদীতে মিলল ছিনতাইকারীদের কবলে পড়া কিশোর ভ্যান চালকের লাশ

আ.লীগকে ছাড় দেওয়া নেতাদের বিরুদ্ধে বিএনপির শুদ্ধি অভিযান শুরু

যশোরে স্থানীয়দের হাতে আটক সাবেক কাউন্সিলর সন্তোষ দত্ত কয়েক ঘণ্টার ব্যবধানে মুক্ত

কোটচাঁদপুরে নাশকতার প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক

বদলিজনিত বিদায়ে মনিরামপুরের এএসপি ইমদাদুল হককে সংবর্ধনা দিল যশোর জেলা পুলিশ

নিরাপত্তা নিশ্চিতে যশোরে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

যবিপ্রবিতে শিক্ষকদের ডিজিটাল শিক্ষাদান দক্ষতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা

জাপানের এফসি ইমাবারি ও শামসুল হুদা একাডেমির সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তির পথে বাফুফে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *