স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৮ নভেম্বর ২০২৬
যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আব্দুল হককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে নিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক আব্দুল হক মণিরামপুরের খেদাপাড়া গ্রামের কাদের গণির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এস এম আব্দুল হক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর বিরুদ্ধে নাশকতাসংক্রান্ত বিভিন্ন অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
ঘটনাটি নিশ্চিত করে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রশিদ জানান, সকালে আটকের পর আজ শনিবার দুপুরে আব্দুল হককে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন
