শার্শায় প্রাণিসম্পদ দিবস ও সপ্তাহ উদযাপন  শোভাযাত্রা ও আলোচনা সভা

শার্শায় প্রাণিসম্পদ দিবস ও সপ্তাহ উদযাপন শোভাযাত্রা ও আলোচনা সভা

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

জাতীয় প্রাণিসম্পদ দিবস-২০২৬ ও প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে যশোরের শার্শায় র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়।

উপজেলার প্রধান সড়কগুলো ঘুরে র‍্যালিটি উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। এরপর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনায় প্রাণিসম্পদ খাতের অগ্রগতি, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদানসহ নানা দিক উঠে আসে।

বক্তাদের মতে, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত বড় ভূমিকা রাখছে। খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মানসম্মত চিকিৎসাসেবা বাড়ানো গেলে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির প্রসার আরও ত্বরান্বিত হবে বলে জানান তাঁরা।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ফজরের পর আমবয়ানে যশোর জেলা ইজতেমার সূচনা : আখেরি মোনাজাত রোববার

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : চালকসহ আহত বেশ কয়েকজন

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শনিবারের সমাবেশ সফল করতে চৌগাছায় কৃষকদলের প্রস্তুতি সভা

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো : পাম তেল অপরিবর্তিত

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের পুলিশ রিমান্ডে

কোটচাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন : খামারিদের পাশে থাকার আহ্বান

নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে কেশবপুরে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত : অমিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *