স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৪ নভেম্বর ২০২৬
যশোর শহরে ছুরিকাঘাতের শিকার হয়েছেন ছাত্রদলের সাবেক নেতা সুমন আহমেদ (৩২)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ঢাকা রোডের হাফিজিয়া মাদ্রাসার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সুমন যশোর নগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। তাঁর বাড়ি শহরের পূর্ব বারান্দিপাড়া এলাকায় এবং বাবার নাম রশিদুল ইসলাম।
বিজ্ঞাপন
পরিবার ও স্থানীয় লোকজন জানান, পুরোনো বিরোধের জের ধরে পূর্ব বারান্দিপাড়ার বাসিন্দা মামুনসহ চারজন মিলে সুমনকে ছুরিকাঘাত করেন। ছুরির আঘাতে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। পরে স্বজনেরা তাঁকে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে সুমনের চিকিৎসা চলছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন
