যশোর উপশহর মারকাজ মসজিদ মাঠে তিন দিনের ইজতেমা শুরু শুক্রবার

যশোর উপশহর মারকাজ মসজিদ মাঠে তিন দিনের ইজতেমা শুরু শুক্রবার

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৪ নভেম্বর ২০২৬

যশোরে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে মাওলানা সাদ অনুসারীদের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। এতে দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় ৫০ হাজার মুসল্লি অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকেরা। ইজতেমাকে ঘিরে মাঠ ও মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে যশোর উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন আয়োজক কমিটির নেতারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় ইজতেমা ব্যবস্থাপনা কমিটির প্রধান ও কেশবপুর তাবলীগ জামাতের আমীর ইমারাত হোসেন জানান, আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত যশোর জেলা মারকাজ মসজিদ সংলগ্ন মাঠে দিল্লির নিজামুদ্দিন অনুসারী মাওলানা সাদপন্থিদের উদ্যোগে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশের বিদেশি মেহমান ও দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৫০ হাজার মুসল্লি সমবেত হবেন।

তিনি আরও জানান, আগত মুসল্লিদের ইবাদত, অবস্থান, থাকা ও খাওয়ার সুবিধার্থে বিশাল প্যান্ডেল ও তাঁবু টানানো হয়েছে। সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন নিজস্ব স্বেচ্ছাসেবকেরা। এ ছাড়া মুসল্লিদের দৈনন্দিন ব্যবহারের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং জরুরি স্বাস্থ্যসেবায় সার্বক্ষণিক মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

মতবিনিময় সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন তাবলীগ জামাতের যশোর জেলা আমীর ইঞ্জিনিয়ার খায়রুল আমীন এবং ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য ইয়ামিনুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, আগামী শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের মধ্য দিয়ে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং রোববার (২৯ নভেম্বর) ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী এই ধর্মীয় সমাবেশের সমাপ্তি ঘটবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সন্ত্রাস-নৈরাজ্য ও হকার উচ্ছেদের প্রতিবাদে বুধবার যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমাবেশ

অভয়নগরে ইউপি সদস্যসহ আ.লীগের তিনজন গ্রেপ্তার

যশোরের দাইতলায় থেকে পালসার মোটরসাইকেল চুরি

চলন্ত ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে যুবককে হত্যা : কিশোরীসহ আটক ৪ ছিনতাইকারী

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে যশোর প্রশাসনকে ৪০০ কম্বল দিল আশা

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে বাগেরহাটের কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা সম্পন্ন

খুলনায় একদিনে তিন গুলির ঘটনা : পালংকি রেস্টুরেন্টে হামলার পর বাড়তি পুলিশ মোতায়েন

প্রশাসকশূন্য ধানখালী ইউপি : জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সেবা নিয়ে বিপাকে স্থানীয়রা

ঝিনাইদহ টিটিসির প্রশিক্ষণে বদলে যাচ্ছে কর্মপ্রত্যাশীদের ভাগ্য

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *