স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৪ নভেম্বর ২০২৬
যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫ লিটার ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে পরিচালিত এ অভিযানে মদগুলো জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে গোয়েন্দা পুলিশের একটি দল বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় ‘অর্নি টেলিকম’ নামের একটি দোকানের ভেতরে তল্লাশি চালিয়ে ১৫ লিটার ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত মাদকের ঘটনায় যশোর জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বেনাপোল পোর্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি।
আরো পড়ুন

