শীতার্ত মানুষের কষ্ট লাঘবে যশোর প্রশাসনকে ৪০০ কম্বল দিল আশা

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে যশোর প্রশাসনকে ৪০০ কম্বল দিল আশা

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৪ নভেম্বর ২০২৬

শীতের তীব্রতায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে যশোর জেলা প্রশাসনের কাছে ৪০০টি কম্বল তুলে দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল হস্তান্তর করা হয়।

কম্বল হস্তান্তর পর্বে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন যশোর সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার শেখ ফিরোজ আহমদ, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার তুষার কান্তি বিশ্বাস, যশোর সদর-০১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আতাউর রহমান, সদর-০২ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার রেজাউল করিম, সদর-০১ ব্রাঞ্চের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার শেখ রেজাউল ইসলাম এবং সদর-০২ ব্রাঞ্চের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার শেখ আহাদুজ্জামান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আশা’র কর্মকর্তারা বলেন, শীত মৌসুমে যশোরের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের ভোগান্তি কমাতে প্রতি বছরই এমন মানবিক উদ্যোগ নিয়ে থাকে সংস্থাটি। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব কম্বল প্রকৃত শীতার্তদের হাতে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চলন্ত ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে যুবককে হত্যা : কিশোরীসহ আটক ৪ ছিনতাইকারী

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে বাগেরহাটের কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা সম্পন্ন

খুলনায় একদিনে তিন গুলির ঘটনা : পালংকি রেস্টুরেন্টে হামলার পর বাড়তি পুলিশ মোতায়েন

প্রশাসকশূন্য ধানখালী ইউপি : জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সেবা নিয়ে বিপাকে স্থানীয়রা

ঝিনাইদহ টিটিসির প্রশিক্ষণে বদলে যাচ্ছে কর্মপ্রত্যাশীদের ভাগ্য

হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার পর শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চৌগাছা সীমান্তে যুবদলের সমাবেশ ও মিছিল

যশোরে মেয়াদোত্তীর্ণ ও ভুয়া বিদেশি ওষুধ রাখার দায়ে জামান মেডিসিন কর্ণারকে জরিমানা

আবারও কোটচাঁদপুর জামায়াতের আমীর আজিজুর রহমান মাস্টার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *