বিস্ফোরক মামলায় খোলাডাঙ্গার সমালোচিত নেতা রড বাচ্চু গ্রেপ্তার

বিস্ফোরক মামলায় খোলাডাঙ্গার সমালোচিত নেতা রড বাচ্চু গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৩ নভেম্বর ২০২৬

যশোরের আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মিয়া ওরফে ‘রড বাচ্চু’-কে বিস্ফোরক আইনের একটি মামলায় আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে যশোর শহরের খোলাডাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ জুন খোলাডাঙ্গা এলাকায় রুবি খাতুনের বাড়িতে বোমা হামলার ঘটনায় গত ২২ জুন যশোরের আদালতে ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন রুবি খাতুন। ওই মামলায় প্রধান আসামি করা হয় রড বাচ্চুকে; বাকি আসামিদের মধ্যে তাঁর ছেলে মেহেদী হাসানসহ ১৪ জন রয়েছেন।

আদালতের নির্দেশে অভিযোগটি তদন্ত শেষে বাচ্চুসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয় পুলিশ। তদন্ত প্রতিবেদনে রুবি খাতুনের স্বামীর জমি পাইয়ে দেওয়ার আশ্বাসে বাচ্চুর বিরুদ্ধে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগের পাশাপাশি এ সংক্রান্ত ভিডিও ফুটেজ সংগ্রহের বিষয়টিও উঠে আসে।

ওসি কবির হোসেন জানান, গত ২৮ অক্টোবর আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রেকর্ড করার আদেশ আসে। এর পরিপ্রেক্ষিতে গত ৪ নভেম্বর কোতোয়ালি থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। সেই মামলাতেই আজ সোমবার বাচ্চুকে আটক করা হয়েছে।

স্থানীয়ভাবে রড বাচ্চুর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক কারবার, জমি দখল এবং জমি পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে। এসব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তিনি সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেছিলেন। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাশেদ খানের চাচা পরিচয় ব্যবহার করে তিনি প্রভাব খাটাতেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে কলাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

যশোর বিজিবির নন্দিত তৎপরতা : আড়াই মাসে প্রায় ৯০ কোটি ৭০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতিকে লক্ষ্য করে বোমা হামলা

মধ্যরাতে শার্শায় পাটের গুদামে আগুন পুড়ে ছাই ১০ লাখ টাকার পাট

খাতা মূল্যায়নে অবহেলা : যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলো ৬২৮ জন

যশোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত : দেশে ৪ কোটি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত

যশোরের ঘুরুলিয়া থেকে ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল আটক

পেট্রাপোল সীমান্তে সমাবেশ ও আওয়ামী লীগ নেতাদের পরিদর্শনের খবরে বেনাপোল জুড়ে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *