অদম্য শিক্ষার্থী তামান্নাকে বিশেষ হুইল চেয়ার দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

অদম্য শিক্ষার্থী তামান্নাকে বিশেষ হুইল চেয়ার দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২২ নভেম্বর ২০২৬

শারীরিক প্রতিবন্ধকতা যে অদম্য ইচ্ছাশক্তি ও মনোবলের কাছে হার মানে, তারই উজ্জ্বল দৃষ্টান্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তামান্না নূরা। জন্ম থেকেই দুই হাত ও এক পা না থাকা সত্ত্বেও পিএসসি থেকে শুরু করে এসএসসি ও এইচএসসি পর্যন্ত সব পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। এবার তাঁর চলাফেরা সহজ করতে জেলা প্রশাসনের সহযোগিতায় বিশেষ সুবিধাসম্পন্ন একটি হুইল চেয়ার প্রদান করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।

আজ রোববার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তামান্না নূরার হাতে হুইল চেয়ারটি তুলে দেন প্রতিমন্ত্রী; পাশাপাশি তাঁকে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির সন্তান তামান্না নূরা। তাঁর বাবা স্থানীয় পোদাউলিয়া দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক এবং মা গৃহিণী। শারীরিক সীমাবদ্ধতা নিয়ে জন্ম নিলেও বাবা-মায়ের অনুপ্রেরণা ও নিজের প্রবল একাগ্রতায় একের পর এক শিক্ষার ধাপ পেরিয়ে এগিয়ে চলেছেন তিনি।

শৈশবে বাবার কাঁধে চড়ে বিদ্যালয়ে যাতায়াতের মাধ্যমে শুরু হয়েছিল তামান্নার শিক্ষাজীবন। প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি ভর্তি হন বাঁকড়া হাইস্কুলে। শ্রেণিকক্ষে বসা ও পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা প্রতিকূলতা থাকলেও মুখ এবং একমাত্র পায়ের সাহায্যে লিখে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন তামান্না। পরবর্তীতে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি উত্তীর্ণ হয়ে যবিপ্রবির ইংরেজি বিভাগে ভর্তি হন এবং বর্তমানে শেষ বর্ষে অধ্যয়ন করছেন।

পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন চলাফেরার জন্য তামান্নাকে অন্যের সহযোগিতার ওপর নির্ভর করতে হতো; বিশেষ করে উপযোগী হুইল চেয়ার না থাকায় যাতায়াতে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছিল তাঁকে। বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসনের সহায়তায় তাঁর জন্য বিশেষ সুবিধাসম্পন্ন এই হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়।

হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাল, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক প্রমুখ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছার সাবেক মেয়র জামাল ও তাঁর ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোরে সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রী অমিত...

ঝিকরগাছায় নতুন শিক্ষাবর্ষে কোটি টাকার বই বাণিজ্যের অভিযোগ : ‘পুশিং সেলে’ বিপাকে অভিভাবকেরা

মাদক ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চৌগাছা থানার নবাগত ওসি

চৌগাছার জগন্নাথপুর হানাদার মুক্ত দিবস পালিত : র‍্যালি ও স্মৃতিচারণ

সারাদেশে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ : অংশ নিলে...

কিভাবে চলবে কোটচাঁদপুরের বাকপ্রতিবন্ধী কবিরের ৪ সদস্যর সংসার?

কালীগঞ্জে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল : টাইব্রেকারে দামুড়হুদাকে হারিয়ে জয়ী হরিণাকুণ্ডু

কোটচাঁদপুরে ফসল চুরির প্রতিবাদ করায় জামায়াতের নারী ইউপি সদস্য প্রার্থীকে মারধর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *