স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২২ নভেম্বর ২০২৬
দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। আজ রোববার (২২ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতসহ স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন এবং পরবর্তীতে সমাবেশে মিলিত হন। এ সময় বক্তারা দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সোচ্চার থাকার আহ্বান জানান।
বিজ্ঞাপন
মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যানার ও স্লোগানসহ উপস্থিত ছিলেন।
ছবি সংগৃহীত।
