কেশবপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

কেশবপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

হাফিজুর রহমান, কেশবপুর (যশোর) 

তারিখ: ১৯ নভেম্বর ২০২৬

যশোরের কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে রাতের আঁধারে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে সংঘটিত এই নাশকতামূলক হামলায় দলীয় কার্যালয়ের সামনের দরজা এবং টাঙানো ব্যানার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর থেকে পুরো হাসানপুর ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে হাসানপুর ইউনিয়ন বিএনপির অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মেরে দ্রুত পালিয়ে যায়। বোমা বিস্ফোরণে আগুন ধরে গেলে কার্যালয়ের প্রবেশদ্বার ও ব্যানার ভস্মীভূত হয়। তবে গভীর রাত হওয়ায় এবং কার্যালয়ের ভেতরে কেউ অবস্থান না করায় বড় ধরনের কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, একই রাতে উপজেলার ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাঁড়িয়াঘোপ গ্রামে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে পিকেটিং ও নাশকতা সৃষ্টির চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা। রাতের অন্ধকারে আকস্মিক এই টায়ার জ্বালানোর ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাঝে তীব্র উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

উপজেলার দুটি ভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পাওয়ার পরপরই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। কেশবপুর থানা পুলিশের পাশাপাশি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং জেলা বিশেষ শাখার (ডিএসবি) সমন্বিত তত্ত্বাবধানে ঘটনার নেপথ্যে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান ও গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

বেনাপোলে আ.লীগের ব্যানার তৈরি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুজনকে পিটুনি

যশোর শহরের প্রাণকেন্দ্রে আ.লীগের মিছিলের ভিডিও প্রকাশ : মিছিলের নির্দিষ্ট স্থান ও সময় নিয়ে ধোঁয়াশা

নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ

অভয়নগরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় ৭০ বছরের বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

শেখহাটি এলাকায় তরুণীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

চৌগাছা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মেহেদী হাসানের যোগদান

ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যশোরে বিসিডিএসের প্রতিবাদ

শার্শার পুটখালী ইউনিয়নে বিএনপির বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য ফেরাতে যশোর যুবদলের ব্যতিক্রমী উদ্যোগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *