স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৬ নভেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ১০৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে।
আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে যশোর কোতোয়ালি মডেল থানার অধীন ৯নং আরবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিএনবি রোড সংলগ্ন মো. শওকত আলী চেয়ারম্যানের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টা করলে সঙ্গীয় অফিসার, ফোর্স ও নারী কনস্টেবলদের সহায়তায় তিনজনকে আটক করা হয়।
ধৃত আসামিদের দেহ তল্লাশি করে মোছা. মনিরা বেগমের কাছ থেকে ১০০০ পিস, মো. ইমাম হোসেন @ সাগরের কাছ থেকে ৫০ পিস এবং মো. রাব্বি শিকদারের কাছ থেকে ২০ পিসসহ মোট ১০৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১.মোছা. মনিরা বেগম (২৮), পিতা-মো. আব্দুল খালেক, মাতা-মোছা. নূরজাহান বেগম, সাং-ইছালী এনায়েতপুর। ২. মো. ইমাম হোসেন @ সাগর (২৭), পিতা-মো. মিজানুর রহমান, মাতা-মোছা. জোৎসনা বেগম, সাং-বারান্দিমোল্লাপাড়া আমতলা। ৩. মো. রাব্বি শিকদার (৩০), পিতা-মো. রাজ শিকদার, মাতা-মোছা. শুকুরজান বেগম, সাং-সিটিকলেজপাড়া (সকলের থানা-কোতোয়ালি মডেল, জেলা-যশোর)।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের জব্দ তালিকা তৈরি করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ছবি সংগৃহীত।
