মহম্মদপুরের নাভা ও নদী ব্রিকস বন্ধ ঘোষণা

মহম্মদপুরের নাভা ও নদী ব্রিকস বন্ধ ঘোষণা

জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা)

তারিখ: ১৬ নভেম্বর ২০২৬

মাগুরার মহম্মদপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসনের বৈধ লাইসেন্স ছাড়াই অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর কার্যক্রম চালিয়ে যাওয়ার অপরাধে ‘নাভা ব্রিকস’ ও ‘নদী ব্রিকস’ নামের দুটি ইটভাটার সব ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ইটভাটা দুটিতে এই বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ইটভাটা দুটি দীর্ঘদিন ধরে কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসনের বৈধ লাইসেন্স ছাড়াই ইট প্রস্তুত ও পোড়ানোর কাজ চালিয়ে আসছিল। তাদের এই কর্মকাণ্ড ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ এবং ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)’ এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

দিনের এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম এবং মাগুরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া।

অভিযানকালে আদালত ইটভাটা দুটির উৎপাদনসহ সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভাটাগুলো পুনরায় চালু করা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। প্রশাসনের এই নির্দেশ অমান্য করে কেউ অবৈধভাবে কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ রোধ এবং অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

কাত্যায়নী পূজায় রূপের আলোয় ঝলমলে মাগুরা

মহম্মদপুর চৌবাড়িয়া নিউ মিনি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বো...

মহম্মদপুরে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে ফেরার পথে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মাগুরায় কলেজের ক্যাম্পাসে মিষ্টির ডিব্বার ভেতর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মহম্মদপুরে কাঠ ব্যবহার ও লাইসেন্স না থাকায় সীমান্ত ইটভাটা বন্ধ ঘোষণা

মাগুরায় ছাত্রলীগ নেতার স্ত্রীর রহস্যজনক মৃত্যু : জানাজায় যোগ দিলেন কারাবন্দী স্বামী

মাগুরার শালিখায় দুই ক্লিনিকে কর্মচারী যখন ডাক্তার !

লুণ্ঠিত স্বর্ণ ভাগাভাগির দ্বন্দ্বে যুবদল নেতা শাকেরকে গুলি করে হত্যা : মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার...

মহম্মদপুরে মধুমতী নদী থেকে আনুমানিক ষাটোর্ধ্ব অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *