স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৩ নভেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ধারাবাহিকতায় যশোর জেলার চৌগাছা উপজেলায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে এসআরবি-৬, যশোর এবং ৪৯ বিজিবির আন্দুলিয়া বিওপি ক্যাম্পের সদস্যরা। আজ শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে।
যৌথ অভিযান সূত্রে জানা যায়, অদ্য ১৩ নভেম্বর ২০২৬ তারিখ ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের একটি আভিযানিক দল এবং ৪৯ বিজিবির আন্দুলিয়া বিওপির যৌথ দল যশোর জেলার চৌগাছা থানাধীন বর্নি এলাকায় সুনির্দিষ্ট স্থানে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে উদ্ধারকৃত নিষিদ্ধ মাদকদ্রব্য উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে নিয়মানুযায়ী জব্দ করা হয়। জব্দকৃত এসব আলামত সাধারণ ডায়েরি (জিডি) মূলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।

