দিন-দুপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি : গুলি ছুড়ল চিহ্নিত মাদক কারবারি মুন্না

দিন-দুপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি : গুলি ছুড়ল চিহ্নিত মাদক কারবারি মুন্না

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ১১ নভেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্য দিবালোকে আবুল ফয়েজ নামের এক স্থানীয় যুবদল নেতাকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলি চালিয়েছে। হঠাৎ বিকট গুলির শব্দে গোটা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। প্রাণভয়ে মুহূর্তের মধ্যেই স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দিগ্বিদিক ছুটতে শুরু করেন এবং দোকান-পাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে সরে যান।

আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) বেলা আনুমানিক ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে এ চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকাটিতে মাদক ব্যবসা (ইয়াবা) সংক্রান্ত পুরোনো বিরোধ ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত মুন্না যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। ঘটনার সময় মুন্নার সাথে আরাফাত নামের অপর এক যুবকও অংশ নেয়। তাঁদের দুজনের হাতেই আধুনিক পিস্তল দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এদিকে, হামলার পরপরই ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দুই ব্যক্তিকে হাতে দেশীয় কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরতে দেখা যায়। ঘটনার পর থেকে পুরো বটতলী বাজার এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে স্থানীয় অনেকের অভিযোগ, ঘটনার মূল অভিযুক্ত মুন্নাকে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন দীর্ঘদিন ধরে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে জয়নাল আবেদিন জানান, গুলিবর্ষণের ঘটনার সাথে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং ঘটনার সময় তিনি উপস্থিতও ছিলেন না। একটি স্থানীয় ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার সময়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁর নাম জড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, প্রকাশ্য স্থানে গুলির খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *