কোটচাঁদপুরে মাদকসেবীসহ ৬জন গ্রেপ্তার : ভ্রাম্যমাণ আদালতে ৩ যুবকের কারাদণ্ড

কোটচাঁদপুরে মাদকসেবীসহ ৬জন গ্রেপ্তার : ভ্রাম্যমাণ আদালতে ৩ যুবকের কারাদণ্ড

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

তারিখ: ১০ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। এর মধ্যে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী আইন ও নিয়মিত মামলার অন্য চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ নভেম্বর) কোটচাঁদপুর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় ইসমাইল হোসেন মানিক (২২) ও মো. শাওন (২০) নামের দুই যুবককে আটক করে। পরে তাঁদের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসাইনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, মঙ্গলবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন—সাফদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম (৪২) এবং কোটচাঁদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আশানুর ইসলাম (২৪)। পুলিশ জানায়, কোটচাঁদপুর মডেল থানার ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে, একই দিনে পৃথক অভিযানে নিয়মিত মামলার আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গোবিন্দপুর গ্রামের মুকুল বিশ্বাস কোটচাঁদপুর থানার ৬ নভেম্বর ২০২৬ তারিখের একটি মামলার এজাহারনামীয় এবং বলুহর শেখপাড়ার মো. লালটু ওরফে কালু (৪০) ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

কোটচাঁদপুরে আওয়ামী লীগের ৪ নেতাসহ ৬জন গ্রেপ্তার

কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : অষ্টম শ্রেণিকে হারিয়ে নবম শ্রেণির জয়

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সংস্কারকাজে হরিলুট!

গণতন্ত্রের অনন্য দৃষ্টান্ত যশোর নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির : এক মঞ্চে সব চেয়ারম্যান প্রার্থী

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও টায়ার পুড়িয়ে পিকেটিং : হরতাল সমর্থনে ককটেল বিস্ফোরণ ও লাঠিসোঁ...

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে কোটচাঁদপুর সিরু মিয়া কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা

কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ গ্রেফতার ২

নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশু নিশ্চিতের প্রত্যয়ে কালীগঞ্জে ইন্টারভেনশন ইউনিটের উদ্বোধন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *