যবিপ্রবির ৮৫ শতাংশ শিক্ষকেরই নেই পিএইচডি ডিগ্রি

যবিপ্রবির ৮৫ শতাংশ শিক্ষকেরই নেই পিএইচডি ডিগ্রি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৯ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অবস্থানের কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেও শিক্ষকদের উচ্চতর ডিগ্রির সার্বিক চিত্রে গভীর হতাশাজনকতা দেখা গেছে। বিশ্ববিদ্যালয়টির প্রতি ১০০ জন শিক্ষকের মধ্যে প্রায় ৮৫ জনেরই কোনো পিএইচডি ডিগ্রি নেই, অর্থাৎ বর্তমানে মাত্র ১৫ শতাংশ শিক্ষক পিএইচডিধারী। একই সাথে বিশ্ববিদ্যালটিতে প্রতি ৩৩ জন শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন মাত্র একজন করে শিক্ষক।

যুক্তরাজ্যভিত্তিক ঐতিহ্যবাহী সংস্থা কিউএস (QS) প্রকাশিত সাম্প্রতিক ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এর প্রাপ্ত তথ্য বিশ্লেষণে এই উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। গত ৩ নভেম্বর প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের অন্যান্য শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অর্ধেকের বেশি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রায় ৩৭ শতাংশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রায় ২৬ শতাংশ শিক্ষকের পিএইচডি ডিগ্রি রয়েছে; যার তুলনায় যবিপ্রবির চিত্র অনেকটাই পিছিয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে যবিপ্রবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং  বিভাগের অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান জানান, বিশ্ববিদ্যালয়ের মানসম্মত গবেষণার পরিবেশ গঠন ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে পিএইচডিধারী অভিজ্ঞ শিক্ষকের কোনো বিকল্প নেই। দেশে পর্যাপ্ত গবেষণার সুযোগ, আধুনিক ও উন্নত ল্যাবরেটরি এবং পর্যাপ্ত অর্থায়নের তীব্র অভাব থাকায় পিএইচডিধারী শিক্ষকদের ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। উচ্চশিক্ষার স্বার্থে বিদেশে পিএইচডি করতে যাওয়া শিক্ষকদের দেশে ফিরিয়ে আনতে সরকারি পর্যায়ে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি।

উচ্চতর ডিগ্রির এই চিত্র এবং সার্বিক গবেষণার মান নিয়ে প্রতিক্রিয়া জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে তাঁর পিএস নিশ্চিত করেন যে, উপাচার্য মহোদয় প্রশাসনিক কাজে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।  ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি

অভয়নগরে বৃদ্ধা হত্যা মামলায় শুভ দুই দিনের রিমান্ড

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় দুব্যক্তির কারাদণ্ড

শার্শা-কাশিপুর সড়কে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

যশোরের প্রাণ ভৈরব নদ রক্ষায় ডা. উষার একক উদ্যোগ ও পরিচ্ছন্নতা অভিযান

যশোরে ট্রেনে কাটা পড়ে নড়াইলের বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

গোপালগঞ্জ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার : দুই পেশাদার চোর আটক

বেনাপোল সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ২৭ ডেঙ্গু রোগী ভর্তি হাসপাতালে চিকিৎসাধীন ৮৮ জন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *