চৌগাছায় সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী তরিকুল  ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

চৌগাছায় সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি

তারিখ: ৫ নভেম্বর ২০২৬

যশোরের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় স্মরণের উদ্দেশ্যে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সদর ইউনিয়ন বিএনপির সার্বিক উদ্যোগে বেড়গোবিন্দপুর মাদ্রাসা প্রাঙ্গণে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী কদর। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ও স্মৃতিচারণ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন, ফারুক ইসলাম এবং তুফান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপির প্রবীণ এই নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন স্মরণ করে এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

ঝিকরগাছায় শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনালের মানবিক উদ্যোগ : এতিম শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শি...

পেশাদারিত্ব ও জননিরাপত্তার আহ্বান : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোরের পুলিশ সুপার

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রদর্শনী ফুটবল ম্যাচ

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে যশোর জেনারেল হাসপাতালের রোগীদের উন্নত খাবার পরিবেশন

গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি ৭ : মোট আক্রান্ত ২৪২৮

বেনাপোলে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার : মাদকসহ ২ নারী গ্রেপ্তার

সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের বার্তা নিয়ে চৌগাছায় সফলভাবে সম্পন্ন হলো ৭ নভেম্বরের আলোচনা সভা

মনিরামপুরে বস্তার ভেতর থেকে ৬০ বছর বয়সী বৃদ্ধের মরদেহ উদ্ধার

আজ অর্ধশতাব্দী পার করলো ঐতিহাসিক ৭ নভেম্বর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *