যশোরে ১ কেজি গাঁজা ও ৭৪ পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার

যশোরে ১ কেজি গাঁজা ও ৭৪ পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৪ নভেম্বর ২০২৬

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও চৌগাছা থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা এবং ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) পরিচালিত এসব অভিযানে ডিবি পুলিশ বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে এক কেজি গাঁজাসহ একজনকে এবং চৌগাছা থানা পুলিশ বর্ণি এলাকা থেকে ইয়াবাসহ অপরজনকে হাতেনাতে আটক করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর। গতকাল ৩ নভেম্বর বিকেল ৩টা ১০ মিনিটের দিকে ডিবির এসআই (নিঃ) আবদুল্লাহ আল আজাদের নেতৃত্বে একটি চৌকস টিম বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামস্থ মো. কবির হোসেনের বসতবাড়ির সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালায়। সেখান থেকে মো. সাখাওয়াত হোসেনকে (৪৮) ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাখাওয়াত শার্শা উপজেলার শার্শা গ্রামের মো. শাহাদত হোসেনের ছেলে।

অপরদিকে, দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে চৌগাছা থানা পুলিশ। চৌগাছা থানায় কর্মরত এসআই (নিঃ) বেলাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ৩ নভেম্বর রাত ৭টা ৫০ মিনিটের দিকে বর্ণি দাখিল মাদ্রাসার সামনের পাকা রাস্তায় অবস্থান নেন। এ সময় বর্ণি চৌরাস্তা থেকে বর্ণি ক্যাম্পগামী রাস্তায় সন্দেহভাজন হিসেবে মো. ডাবলু রহমানকে (৩৩) আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক ডাবলু চৌগাছা উপজেলার বর্ণি (ময়রাপাড়া) গ্রামের মো. কাশেম আলীর ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ফতেপুর ইউনিয়নে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ কর্মসূচি

উপশহরে ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

কালীগঞ্জের পাতবিলা দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে ইসলামী বই বিতরণ

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে উপশহরের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির গভীর শ্রদ্ধাঞ্জলি

চৌগাছায় স্বামীকে তালাক দেওয়ায় গৃহবধূর ওপর হামলা : শ্বশুরের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ

চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ ঝিনাইদহের ছলেমান আটক

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *