স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের উপশহর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত এই জাতীয় নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপশহর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার তৌহিদ এবং সাধারণ সম্পাদক দিলদার উপস্থিত থেকে কর্মসূচির নেতৃত্ব দেন।
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বুলবুল চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন রুবেল, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রনি চৌধুরী, সহ-সভাপতি তান্নু, ওয়ার্ড যুবদলের সভাপতি নুর ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহিম নাফিজ আবিদ, সাধারণ সম্পাদক জাকারিয়া শেখ অভি এবং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি বশির হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে মরহুম তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দক্ষিণ অঞ্চলে জাতীয়তাবাদী আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে স্থানীয় দুস্থ, অসহায় ও সাধারণ মানুষের মাঝে তাবারক বা খাবার বিতরণ করা হয়। ছবি সংগৃহীত।
