ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৪ নভেম্বর ২০২৬

সারাদেশের ন্যায় যশোরের ঝিকরগাছা উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসকের কনফারেন্স রুমে দ্বিতীয় পর্যায়ের এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ ফ্যামিলি কার্ডকে সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ ও মহতি উদ্যোগ হিসেবে অভিহিত করেন। প্রশিক্ষনার্থীদের কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, “দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী প্রত্যেককে নিজ নিজ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অত্যন্ত নিখুঁত ও সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। এছাড়া সুপারভাইজারগণ তাদের কার্যপরিধি এলাকার তথ্য সংগ্রহকারীদের কাজের নিয়মিত তদারকিতে থাকবেন।”

এ সময় তিনি ভিডিও প্রজেক্টরের মাধ্যমে প্রতিটি নাগরিকের জীবনে ফ্যামিলি কার্ডের গুরুত্ব এবং এর ভবিষ্যৎ প্রয়োজনীয়তার বিভিন্ন দিক সবিস্তারে প্রশিক্ষনার্থীদের সামনে তুলে ধরেন।

উদ্বোধনী এই প্রশিক্ষণ কর্মশালায় ৩৩ জন তথ্য সংগ্রহকারী এবং ২ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. তৌহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রবেশন অফিসার মো. আব্দুল ওহাব, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

উপশহরে ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

কালীগঞ্জের পাতবিলা দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে ইসলামী বই বিতরণ

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে উপশহরের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির গভীর শ্রদ্ধাঞ্জলি

চৌগাছায় স্বামীকে তালাক দেওয়ায় গৃহবধূর ওপর হামলা : শ্বশুরের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ

চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ ঝিনাইদহের ছলেমান আটক

যশোরে ১ কেজি গাঁজা ও ৭৪ পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

ঝিকরগাছায় হুজুরকে ‘টাইট দিতে’ করা হয়েছিল যৌন নিপীড়নের অভিযোগ

আরবপুরে কুপিয়ে ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা, ২য় দফায় হাসপাতালের জরুরি বিভাগে আহতের উপর হামলা !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *