কেশবপুরে বিষপানে আবু বক্কর মুন্সি নামের এক বৃদ্ধের মৃত্যু

কেশবপুরে বিষপানে আবু বক্কর মুন্সি নামের এক বৃদ্ধের মৃত্যু

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৩ নভেম্বর ২০২৬

যশোরের কেশবপুর উপজেলায় শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে কীটনাশক (বিষ) পান করে আবু বক্কর মুন্সি (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাতে চিকিৎসালয়ে নেওয়ার পথে সাগরদাঁড়ি বাজার এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।

নিহত আবু বক্কর মুন্সি কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত জোনাব আলী মুন্সির ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবু বক্কর মুন্সি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ভুগে আসছিলেন। ঘটনার দিন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ছটফট করতে থাকেন। এ সময় তাঁর স্ত্রী জরিনা বেগম তাঁর কাছে গিয়ে মুখের দুর্গন্ধ ও বিষের গন্ধ পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি জিজ্ঞাসা করা হলে তিনি পরিবারের লোকজনকে জানান যে, তিনি পানবরজে ব্যবহারের জন্য রাখা বিষ পান করেছেন।

পরিবারের সদস্যরা তাঁর কথা শুনে দ্রুত তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যে সাগরদাঁড়ি বাজার এলাকায় পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছায় হুজুরকে ‘টাইট দিতে’ করা হয়েছিল যৌন নিপীড়নের অভিযোগ

আরবপুরে কুপিয়ে ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা, ২য় দফায় হাসপাতালের জরুরি বিভাগে আহতের উপর হামলা !

এআইএস বিভাগকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন পিইএসএস

মাইকপট্টিতে মিছিলে অংশ নেওয়া আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও শ্রমিকদের ওপর পুলিশি হামলার বিচার চেয়ে প্রেসক্লাব যশোরের সামনে ক...

যশোর জেনারেল হাসপাতালে সোনা ছিনতাইকালে নারী গ্রেপ্তার

খোলাডাঙ্গা গাজীপাড়ায় পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের অভিযোগে যশোরের ‘পাঁচফোড়ন রেস্টুরেন্ট’কে লাখ টাকা জরিমানা

অভয়নগর থানার ওসি নুরুজ্জামান প্রত্যাহার : যশোর পুলিশ লাইনে সংযুক্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *