যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল : দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা

যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল : দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৩ নভেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ চারখাম্বার মোড় থেকে শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী।

মিছিল শেষে শহরের প্রাণকেন্দ্র বকুলতলা এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের বর্তমান স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান তারা।

বক্তারা আরও সতর্ক করে বলেন, নাশকতা ও সহিংসতার মাধ্যমে দেশের শান্ত পরিস্থিতি অশান্ত করার কোনো পাঁয়তারা সফল হতে দেওয়া হবে না। এ সময় তাঁরা দলের সব স্তরের নেতাকর্মীদের শান্ত ও শৃঙ্খলাবদ্ধ থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছায় হুজুরকে ‘টাইট দিতে’ করা হয়েছিল যৌন নিপীড়নের অভিযোগ

আরবপুরে কুপিয়ে ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা, ২য় দফায় হাসপাতালের জরুরি বিভাগে আহতের উপর হামলা !

এআইএস বিভাগকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন পিইএসএস

মাইকপট্টিতে মিছিলে অংশ নেওয়া আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও শ্রমিকদের ওপর পুলিশি হামলার বিচার চেয়ে প্রেসক্লাব যশোরের সামনে ক...

যশোর জেনারেল হাসপাতালে সোনা ছিনতাইকালে নারী গ্রেপ্তার

কেশবপুরে বিষপানে আবু বক্কর মুন্সি নামের এক বৃদ্ধের মৃত্যু

খোলাডাঙ্গা গাজীপাড়ায় পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের অভিযোগে যশোরের ‘পাঁচফোড়ন রেস্টুরেন্ট’কে লাখ টাকা জরিমানা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *