শৈলকুপায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ : নারীসহ অন্তত ১০ জন আহত

শৈলকুপায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ : নারীসহ অন্তত ১০ জন আহত

মো: মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি :

তারিখ: ২ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিঘলগ্রাম এলাকায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মাহাতাব উদ্দিন ও কাশেম উদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গ্রামের মাঠে জমিতে সেচ দেওয়া নিয়ে কাশেমের সমর্থক লতিফের সঙ্গে মাহাতাবের সমর্থক শাহিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগ করে কাশেম উদ্দিন জানান, সকালে তাঁর সমর্থক লতিফ জমিতে পানি নেওয়ার জন্য পাইপ পাতার চেষ্টা করলে শাহিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে শাহিন, তার ছেলেসহ মাহাতাবের লোকজন দলবদ্ধ হয়ে তাদের লোকজনের ওপর হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে। অন্যদিকে মাহাতাব উদ্দিন দাবি করেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না এবং পরে এসে মারামারির বিষয়টি দেখতে পান। মূলত মাঠে পানির পাইপ পাতা নিয়েই এই মারামারির সূত্রপাত হয়।

ঘটনার খবর পেয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ক্ষতিপূরণের দাবিতে কালীগঞ্জে ব্যবসায়ী ও শ্রমিকদের মহাসড়ক অবরোধ : দুই ঘণ্টা যান চলাচল স্তব্ধ

কোটচাঁদপুরে নাট্য ও সংস্কৃতির নিবেদিতপ্রাণ সাধক শ্যামলের স্মৃতিচারণায় বিশিষ্টজনেরা

কালীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত : উদ্যোক্তাদের মাঝে সাড়ে ১২ লাখ টাকার চেক বিতরণ

যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে কোটচাঁদপুরে যুব দিবস উদযাপিত

গণভোটের রায় না মেনে জনগণকে অপমান করেছে বর্তমান সরকার : ঝিনাইদহে ডা. শফিকুর রহমান

৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ঘরে ফিরব না : কালীগঞ্জে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কালীগঞ্জে ৮২০ বস্তা সারবোঝাই ট্রাক খাদে : অল্পের জন্য রক্ষা পেলেন চালক

যশোর–ঝিনাইদহে ১১ দলের লংমার্চে বিশাল জনস্রোত : রাজপথে ব্যাপক শক্তির মহড়া

কোটচাঁদপুরে এইচএসসির ফলাফলে কলেজে হতাশা ও আলিমে সাফল্য!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *