হাফিজুর রহমান, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের অন্তর্গত কমলাপুর-ব্রাহ্মণডাঙ্গা দীঘির পার্শ্ববর্তী এলাকার পানির মধ্য থেকে অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার রাত ১০ টার দিকে স্থানীয়রা দীঘির পানিতে দুটি লাশ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে খবর দিলে কেশবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছেন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটির পরিচয় শনাক্তকরণসহ এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
একই স্থান থেকে একসঙ্গে নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধারের এ ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি হয়েছে। ছবি প্রতিবেদক।
