১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

১১ দলীয় জোটের ঘোষিত লং মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শহরের বিভিন্ন স্তরের সাধারণ মানুষের মাঝে লং মার্চের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সর্বাত্মক জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা এনসিপির সদস্যসচিব মনিরুজ্জামান আজাদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আরিফুজ্জামান আরিফ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নাদিম, যুগ্ম সদস্যসচিব ফারহাদ হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক বিএম আকাশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও জাতীয় ছাত্রশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক খান মিফতাহুল ইসলাম অমিত, সদর উপজেলা ছাত্রশক্তির সদস্যসচিব মিনহাজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানসহ সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

কর্মসূচিকালে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষকে ১১ দলীয় জোটের লং মার্চের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করতেই এই লিফলেট বিতরণ কর্মসূচি। সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমেই এই লং মার্চ সফল করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কাশিমপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চালে নয়-ছয়ের অভিযোগ : ডিলারের কাগজপত্র জব্দ

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফলে পৌর জামায়াতের মিছিল ও সমাবেশ

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদযাপিত হলো উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

যশোর চাউলিয়ায় পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ : প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার

যশোর উন্নয়নের রূপকার তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী : চাঁচড়ায় বিএনপির প্রস্তুতি সভা

শার্শার ফেনসিডিল মামলায় মোখলেছুরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

যশোরে মোল্লাপাড়া গোরস্থান এলাকা থেকে দুটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

যশোরে ১১৫ বোতল উইনডোরেক্স সিরাপসহ প্রায় সাড়ে ২২ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *