স্ফুলিঙ্গ রিপোর্ট :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং উপশহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এ্যাড. কাজী সেলিম রেজা (ময়না)।
আজ রাতে যশোর উপশহর পেশাজীবী ফোরামের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপশহর পেশাজীবী ফোরামের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুল দিয়ে প্রার্থীকে বরণ করেন। অনুষ্ঠানে উপশহরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. কাজী সেলিম রেজা (ময়না)। সভা শেষে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

