স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ (একশত বিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়িসহ মো. ভূট্টো (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ২৫ মিনিটে চৌগাছা থানাধীন পুড়াপাড়া গ্রামস্থ পুড়াপাড়া ক্লাবপাড়া এলাকায় শিপন ব্যাপারী নামের এক ব্যক্তির বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চৌগাছা থানায় কর্মরত এসআই (নিঃ) মো. মকলেচুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে থানা এলাকায় নিয়মিত বিশেষ অভিযান ও টহল ডিউটি পরিচালনা করছিলেন। এ সময় পুড়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে মো. ভূট্টোর হেফাজত থেকে অবৈধ ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত তাঁর ব্যাটারিচালিত ভ্যান গাড়িটি জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামির নাম মো. ভূট্টো (৪৪)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মান্দারবাড়ীয়া গ্রামের মৃত কালাম ফকিরের ছেলে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও ভ্যান গাড়ি জব্দের পর আসামি মো. ভূট্টোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে চৌগাছা থানা পুলিশ নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।

