কলাপাড়ায় ১০ মাসের শিশু রাইয়ান হত্যা : আসামি আল-আমিন ৫ দিনের পুলিশ রিমান্ডে

কলাপাড়ায় ১০ মাসের শিশু রাইয়ান হত্যা : আসামি আল-আমিন ৫ দিনের পুলিশ রিমান্ডে

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:

পটুয়াখালীর কলাপাড়ায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করা ১০ মাস বয়সী শিশু রাইয়ান হত্যা মামলার একমাত্র আসামি আল-আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনির আদালত শুনানি শেষে আসামির এই পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফোরকান আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলে। তবে  এই রিমান্ড শুনানিতে আসামির পক্ষে আদালতের কোনো আইনজীবী অংশ নেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে কলাপাড়া চৌকি আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবুল হোসেন জানান, মাত্র দশ মাস বয়সী একটি অবুঝ শিশুকে নির্মমভাবে হত্যার এই ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদস্বরূপ চৌকি আদালত আইনজীবী সমিতির কোনো সদস্যই আসামির পক্ষে শুনানিতে অংশ নেননি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে নিজ ঘরে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় রহস্যজনকভাবে নিখোঁজ হয় ১০ মাস বয়সী শিশু রাইয়ান। নিখোঁজের দু’দিন পর শনিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের অভিযুক্ত আল-আমিনের বসতবাড়ির সংলগ্ন একটি খাল থেকে ব্যাগভর্তি অবস্থায় শিশুটির নিথর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু রাইয়ান ওই গ্রামের রাসেল খানের সন্তান ছিল।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালাবেন। পুলিশি এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে শিশুটিকে হত্যার মূল মোটিভ এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কলাপাড়ায় বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দী ভাসমান লাশ উদ্ধার

জলবায়ু অর্থায়নের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলার প্রতিবাদে মানববন্ধন

লাথির আঘাতে অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত ও নবজাতক হত্যা

কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে বিশেষ অবহিতকরণ সভা

সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেমের ফাঁদ ! যুবকের এক বছরের কারাদণ্ড

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত

বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যার চেষ্টা !

কলাপাড়ায় এবার বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে গণ-অসুস্থতা

দুই বছর পর পায়রা টার্মিনালে বিদেশি জাহাজ ‘ফান ঝৌ-৬’

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *