কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা পুত্রসহ আটক

কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা পুত্রসহ আটক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কৃষক লীগ নেতা মো. মিজানুর রহমান ওরফে হাতেম এবং তাঁর ছেলে সাবেক ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) উপজেলার বহিরগাছি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান উপজেলার সাফদারপুর ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে তাঁর ছেলে হেলাল উদ্দিন (২৬) সাফদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির নম্বর ১৬ এবং জিআর নম্বর ১১৮/২৬। উক্ত মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ধারার ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারা উল্লেখ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাঁদের পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করা হলেও অন্য কোনো অপরাধসংক্রান্ত অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *