কুষ্টিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৯

কুষ্টিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৯

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া জেলার বিভিন্ন থানায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর, ইবি, খোকসা ও দৌলতপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন পরিমাণের মাদকদ্রব্যসহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

থানাভিত্তিক অভিযানে উদ্ধারকৃত মাদকের বিবরণ নিচে তুলে ধরা হলো:

  • ভেড়ামারা থানা: পুলিশ অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন এবং ২০ পিস ট্যাফেন্টাডল ট্যাবলেটসহ আরও ২ জন আসামিকে গ্রেপ্তার করে।

  • মিরপুর থানা: মিরপুর থানা পুলিশ ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে আটক করে।

  • ইবি থানা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ পিস ট্যাফেন্টাডল ট্যাবলেটসহ ১জনকে গ্রেপ্তার করে।

  • খোকসা থানা : খোকসা থানা পুলিশ ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন আসামিকে আটক করে।

  • দৌলতপুর থানা: দৌলতপুর থানা পুলিশ ২৬০ গ্রাম গাঁজাসহ ১ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উল্লেখিত ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ল্যাপটপ ও চোরাই সরঞ্জামসহ কুষ্টিয়ায় পুলিশের জালে ৩ চোর

কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ার দৌলতপুরের সালিশ বৈঠকে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ : বৃদ্ধ নিহত, গুলিবিদ্ধ ৭

এসপির ঘটনাস্থল পরিদর্শন : হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

কুষ্টিয়ার দৌলতপুরে কামালপুর মাঠে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় পরিত্যাক্ত অবস্থায় ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার

সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সম্পাদক জনি

কুষ্টিয়ায় জামিনে মুক্ত হয়েই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আ'লীগ কর্মীদের বিএনপি অফিসে হামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *