এসপির ঘটনাস্থল পরিদর্শন : হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

এসপির ঘটনাস্থল পরিদর্শন : হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর এলাকার একটি নির্জন কৃষি মাঠ থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের আংশিক গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কয়েকজন কৃষক মাঠে কৃষিকাজ করতে যাওয়ার পথে নির্জন স্থানে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। শরীর থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় তাঁরা তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে ওই দিনই (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গুরুত্বপূর্ণ এই মামলার ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

পরিদর্শনকালে পুলিশ সুপার এ সময় তিনি সাংবাদিক ও স্থানীয়দের উপস্থিতিতে উক্ত হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সমসাময়িক প্রেক্ষাপটে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত না করার জন্য স্থানীয় জনতার প্রতি উদাত্ত আহ্বান জানান।

ঘটনাস্থল পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

কুষ্টিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৯

ল্যাপটপ ও চোরাই সরঞ্জামসহ কুষ্টিয়ায় পুলিশের জালে ৩ চোর

কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ার দৌলতপুরের সালিশ বৈঠকে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ : বৃদ্ধ নিহত, গুলিবিদ্ধ ৭

কুষ্টিয়ার দৌলতপুরে কামালপুর মাঠে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় পরিত্যাক্ত অবস্থায় ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার

সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সম্পাদক জনি

কুষ্টিয়ায় জামিনে মুক্ত হয়েই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আ'লীগ কর্মীদের বিএনপি অফিসে হামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *