যশোরের শার্শা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১৯৪ বোতল উইনিক্স সিরাপ জব্দ

যশোরের শার্শা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১৯৪ বোতল উইনিক্স সিরাপ জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ (উইনিক্স) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার রুদ্রপুর বিওপির আওতাধীন রুদ্রপুর পশ্চিমপাড়া মাঠের পাশ থেকে এই মাদকের চালান উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ২১ বিজিবি (খুলনা ব্যাটালিয়ন)-এর রুদ্রপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় টহল দলটি রুদ্রপুর পশ্চিমপাড়া মাঠের পাশ থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ দেখতে পায়। পরে তল্লাশি চালিয়ে সেগুলো জব্দ করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি আরও জানায়, চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ভারতীয় সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *