যশোর হাসপাতালের কোয়ার্টার থেকে গাঁজাসহ যুবক আটক

যশোর হাসপাতালের কোয়ার্টার থেকে গাঁজাসহ যুবক আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে কোয়ার্টারে চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহে আকিল (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের কোয়ার্টার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত আকিল যশোর শহরের ঘোপ এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কালু শেখের ছেলে।

হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য জুয়েল রানা জানান, ভোরে হাসপাতালের কোয়ার্টারের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকের দাবি, তিনি মূলত ইয়াবা সেবনের উদ্দেশ্যে হাসপাতালের ভেতরে প্রবেশ করেছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *