স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ (উইনিক্স) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার রুদ্রপুর বিওপির আওতাধীন রুদ্রপুর পশ্চিমপাড়া মাঠের পাশ থেকে এই মাদকের চালান উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২১ বিজিবি (খুলনা ব্যাটালিয়ন)-এর রুদ্রপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় টহল দলটি রুদ্রপুর পশ্চিমপাড়া মাঠের পাশ থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ দেখতে পায়। পরে তল্লাশি চালিয়ে সেগুলো জব্দ করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।
বিজ্ঞাপন
বিজিবি আরও জানায়, চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ভারতীয় সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ছবি সংগৃহীত।
