কৃষিতে আধুনিক প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধির তাগিদ : কলাপাড়ায় উৎপাদনশীলতা দিবসের বার্তা

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধির তাগিদ : কলাপাড়ায় উৎপাদনশীলতা দিবসের বার্তা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

‘উৎপাদনশীলতা বাড়াই, সমৃদ্ধি ত্বরান্বিত করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬’ পালিত হয়েছে।

আজ শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মারুফ বিল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আ. জব্বার এবং স্থানীয় কৃষক মোস্তফা জামান।

সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধি, কৃষকদের ঐতিহ্যবাহী পদ্ধতির পাশাপাশি আধুনিক ও প্রযুক্তি নির্ভর আধুনিক চাষাবাদে উৎসাহিত করা এবং তরুণ শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের অপরিহার্যতা তুলে ধরেন। একই সাথে জাতীয় অর্থনীতির টেকসই প্রবৃদ্ধিতে উৎপাদনশীলতার ভূমিকা এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কর্মদক্ষতা বৃদ্ধির বিভিন্ন বাস্তবমুখী দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *