কুষ্টিয়ায় পরিত্যাক্ত অবস্থায় ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার

কুষ্টিয়ায় পরিত্যাক্ত অবস্থায় ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া জেলা জুড়ে অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল জেলার চিহ্নিত স্থানে এ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অপরাধীদের নাশকতামূলক কর্মকাণ্ড রোধে নিয়মিত টহলের অংশ হিসেবে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় ডিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ১ টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে ডিবি পুলিশের এমন ঝটিকা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

কুষ্টিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৯

ল্যাপটপ ও চোরাই সরঞ্জামসহ কুষ্টিয়ায় পুলিশের জালে ৩ চোর

কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ার দৌলতপুরের সালিশ বৈঠকে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ : বৃদ্ধ নিহত, গুলিবিদ্ধ ৭

এসপির ঘটনাস্থল পরিদর্শন : হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

কুষ্টিয়ার দৌলতপুরে কামালপুর মাঠে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সম্পাদক জনি

কুষ্টিয়ায় জামিনে মুক্ত হয়েই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আ'লীগ কর্মীদের বিএনপি অফিসে হামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *